IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ একনেক সভায় প্রধানমন্ত্রীবাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিতনিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারসন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তাজাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্যসরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবাগমারায় মানবপাচার ও অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, লিবিয়া থেকে ২ ভিকটিম উদ্ধার‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে আমার সংশ্লিষ্টতা নেই’ইপিআই টিকা বিতরণে চরম সংকটপোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনবর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকেররুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিতকাটাখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী বৃদ্ধাকে মারধরের অভিযোগ‘নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিত

বাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

সিসি ক্যামেরার আওতায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ। নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি পরীক্ষা। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সরকারি নির্দেশনা মোতাবেক নজরদারি করা হচ্ছে। কেন্দ্রে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সমবায় কর্মকর্তা কাওসার আলী বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নেয়া হচ্ছে। কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মজনু মোহাম্মদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ