IMG-LOGO

সোমবার, ২৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টানবিরোধী’যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকালবৈশাখীর তাণ্ডবে মা ও দুই মেয়ের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্পে নিরাপত্তা জোরদারগোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ আটক-৩রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিতগোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যুউপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণহংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশদাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ
Home >> জাতীয় >> লিড নিউজ >> যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে যশোরে পৌঁছেছেন তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ঢাকা থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন। বিমান থেকে নেমেই তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভিবাদন গ্রহণ করেন।

যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।

এ সময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচি উদ্বোধনের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন তারেক রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যশোর বিমানবন্দর এলাকা ও শহরের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল পুনঃখনন প্রকল্পস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১টা ৩৫ মিনিটে তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

সফরের শেষভাগে বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান।প্রধানমন্ত্রী হিসেবে খুলনা বিভাগে এটিই তার প্রথম সফর।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় পুনরায় আকাশপথে ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ