IMG-LOGO

সোমবার, ২৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহতনিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলামান্দায় অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার টাকামান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাতদন্ত নিয়ে গ্রামবাসীর ক্ষোভ, প্রশ্নের মুখে পুলিশরেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশরাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিতগোমস্তাপুরে নারী খামারিদের প্রশিক্ষন কর্মশালাচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতপোরশায় বজ্রপাতে আদিবাসী নারী নিহতসিংড়ায় ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারমেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরআগাম জামিন পেলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজা‘নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টানবিরোধী’যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> খেলা >> টপ নিউজ >> নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় উপজেলা পর্যায়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে।

খেলায় বালক গ্রুপে গোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাপাস্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা গ্রুপে গোকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বেলগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা বিনোদ সরেন। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news