IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন,সংস্কারের অনুমতিতে চলছে মাটি বিক্রির হিড়িক

চারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন,সংস্কারের অনুমতিতে চলছে মাটি বিক্রির হিড়িক

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন কার্যক্রম। এসব অবৈধ পুকুর খনন করে দেদারছে পুকুরের মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটের ভাটায়। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। জমির মালিকসহ এলাকাবাসীর প্রতিবাদেও বন্ধ হচ্ছে না পুকুর খনন ও মাটি বিক্রি।

অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসন এসব পুকুর খননকারী সিন্ডিকেটের কাছে পুকুর সংস্কারের অনুমতি দিয়ে মুলত অবৈধ ভাবে পুকুর খননকারীদের সহযোগীতা করছেন প্রশাসন। অপর দিকে এলাকাবাসীর চরম তোপের মুখে স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও সেটি মুলত লোক দেখানো অভিযানেই স্বীমাবদ্ধ বলে দাবি এলাকাবাসীর।

জানা যায়,দীর্ঘ দিন ধরে রাজশাহীর চারঘাটে ফসলী জমিতে চলছে পুকুর খনন। আর এসব পুকুর থেকে মাটি কেটে তা দেদারছে বিক্রি হচ্ছে বিভিন্ন ইটের ভাটায়। দিনে রাতে সমান তালে অবৈধ কার্য্যক্রম চলে আসলেও বন্ধ হয়নি পুকুর খনন। এবার অভিনব কাযদায় বাধাবাহিন ভাবে চলছে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির তৎপরতা। পুকুর খননকারী সিন্ডিকেটের সদস্যরা রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে পুকুর সংস্কারের অনুমতি নিয়ে চালাচ্ছে খনন কাজ। প্রশাসনের এমন ধরনের সংস্কারের অনুমতি প্রদানের ফলে আরো বেপরোয়া হয়ে উঠেছেন মাটি খেকো হিসেবে পরিচিতি পাওয়া সিন্ডিকেটের সদস্যরা। বিভিন্ন সময় সংবাদ কর্মীসহ জমির মালিকরা তথ্য নিতে গেলে অনুমতির কাগজ দেখিয়ে চড়াও হচ্ছে পুকুর খননকারী সিন্ডিকেটের সদস্যরা। অনেক সময় এসব সিন্ডিকেটের সদস্যদের দ্বারা সংবাদ কর্মীসহ এলাকাবাসী নাজেহাল হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বন্ধ হয়নি অবৈধ কার্য্যক্রম। উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৫/৬টি স্থানে এখনও চলছে পুকুর খনন।

সরজমিনে উপজেলার ভায়ালক্ষিপুর বাকরা এলাকায়,নিমপাড়া ইউনিয়নের কালাবিপাড়া,শলুয়া ইউনিয়নের চামটা, চারঘাট সদও ইউনিয়নের কাকরামারী, বেলতলিসহ ৫.৬টি স্থানে দেদারছে প্রশাসনের সংস্কারের অনুমতি নিয়ে চলছে অবৈধ ভাবে পুকুর খনন। চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ অবৈধ ভাবে পুকুর খনন বন্ধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরন করার নির্দেশ দিলেও রহস্য জনক কারনে প্রশাসন কার্য্যকর কোন ব্যবস্থা না নিয়ে দেদারছে দিচ্ছেন পুকুর সংস্কারের অনুমতি। এতে করে আরো বেপরোয়া হয়ে উছঠেন মাটি খেকো হিসেবে পরিচিতরা।

উপজেলার কালাবিপাড়া এলাকায় স্থানীয় গ্রামবাসীর অভিযোগে অভিযান চালিয়ে মাটি কাটা কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যটারী জব্দ করে আনেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজান। কিন্তু হঠাত ৩দিন পরেই ওই পুকুরেই সংস্কারের অনুমতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ বিষয়ে সহকারী কমশনারের বক্তব্য আমি অনুমতি দেইনি। ইউএনও স্যার অনুমতি দিয়েছেন। খোজ নিয়ে জানা যায়, এরই মধ্যে এলাকাবাসীর শত বাধার পরেও ইউএনওর দেয়া সংস্কারের অনুৃমতি নিয়েই অবৈধ ভাবে পুকুরটি খনন কাজ শেষ করা হয়েছে।

অন্য দিকে চারঘাট-বাঘা মহাসড়কের পাশে পুকুর সংস্কারের অনুমতি নিয়ে রাস্তার ধারেই প্রকাশ্যে পুকুরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এসব মাটি ট্রাক প্রতি বিক্রি করা হচ্ছে ৫ থেকে ৮ হাজার টাকা। প্রতি রাতে একটি পুকুর থেকে প্রায় ৫০ থেকে ৬০ ট্রাক মাটিপ বিক্রি করা হচ্ছে। যা গড়ে ৪ লাখ টাকা থেকে ৫ লাখ টাকার মাটি বিক্রি করছেন মাটি খেকোরা। এছাড়াও বেলতলি এলাকাও একই কায়দায় চলছে মাটি কাটার ধুম। এভাবে চারঘাটে একের পর এক সংস্কারের অনুমতি নিয়ে চলছে অবৈধ পুকুর খনন। আর দেদারছে বিক্রি করা হয়েছে মাটি বিভিন্ন ইটের ভাটায়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী এসব অবৈধ পুকুর খনন ও সংস্কারের অনুমতি নিয়ে মাটি অন্যত্র বিক্রি করা আইনগত অস্থিযোগ্য অপরাধ। এমন অপরাধ করলেও দেদারছে চলছে পুকুর খনন ও মাটি বিক্রি। এ দিকে এসব মাটি বহনকারী যানবাহনের ওজনের কারনে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা গুলোর অবস্থা আজ বেহাল দশা। অন্য দিকে পুকুর খনের ফলে কৃষি জমি হয়ে উঠে অনাবাদি। চারঘাটে মাটি ও মানুষের দাবি এসব পুকুর খননকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহনের করা হোক।

রাজশাহী জেলা প্রশাসক কাজি শহিদুল আসিলাম বলেন, অবৈধ ভাবে মাটি কাটা ও খনন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী-৬ চারঘাট বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, চারঘাট-বাঘায় কোন ধরণের অন্যায় সহ্য করা হবে না। মাটি কাটার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি স্থানীয় প্রশাসনকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31