IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষনপোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতচারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন,সংস্কারের অনুমতিতে চলছে মাটি বিক্রির হিড়িকনিয়োগ দেবে প্রাইম ব্যাংককটাক্ষের শিকার অভিনেত্রী সাই পল্লবীসরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বানদেশের সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেতচট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুবাঘায় পুলিশ কর্তৃক ইয়াবা সহ আটক ০১বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারের উপহারের বই পেলেন দশম শ্রেণীর দুই শিক্ষার্থীধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হাদির মোড় বাজে কাজলা (নদীরধার) গ্রামের মৃত আ: মজিদের ছেলে মো: জাফর মিয়া (৬৫); রাজশাহী জেলার চারঘাট গ্রামের পাষুন্ডিয়া গ্রামের মো: এমদাদ ওরফে এনদার ছেলে মো: ইমন (২৫) এবং মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে মো: রবিন হোসেন (৩২)।

গতকাল ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার হাদির মোড় বাজে কাজলা (নদীরধার) এলাকা থেকে জাফরকে আটক করা হয়। একই দিনে বেলা আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানাধীন রাজশাহী কোর্টের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ থেকে ইমনকে আটক করা হয়। এছাড়া, বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ এলাকা থেকে রবিনকে আটক করা হয়। একই দিন দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আদাড়িয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় মোঃ বাদল (৪০), পিতা-মৃত বদিউজ্জামান ওরফে বদি, কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ১০৩ গ্রাম গাঁজা, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং পলাতক আসামির ফেলে যাওয়া ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭০ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইমনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় পেনাল কোডে ১০ টি, মাদক ১ টি এবং পাবনা ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে ১ টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news