IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষনপোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতচারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন,সংস্কারের অনুমতিতে চলছে মাটি বিক্রির হিড়িকনিয়োগ দেবে প্রাইম ব্যাংক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়ের

আত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়ের

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে স্ত্রীকে তুলে নিয়ে যাবার সময় স্বামীসহ ৭জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সোমবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধায় উপজেলার জগদাস গ্রামে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান দায়েরকৃত মামলা ও স্থানীয়দের বরাদ দিয়ে জানান,জগদাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আখি খাতুন (২২) কে গত চার বছর আগে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশিকুর রহমান (২৫) এর সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়।

বিয়ের পর থেকে পরিবারের লোকজনের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত এক মাস আগে বাবার বাড়ীতে আসে আখি। এর মধ্যে গত ১৬এপ্রিল স্বামী আশিকুর রহমান স্ত্রী আখিকে নিতে আসলে আশিকুরের সাথে সংসার করবেনা বলে জানায় আখি ও তার পরিবারের লোকজন।

পরে আখিকে জোর করে তুলে নিয়ে যাবার হুমকি দিয়ে চলে যায় আশিকুর| এর পর সোমবার সন্ধায় প্রায় ২০/২৫জন লোকজন নিয়ে আখির বাড়ীতে আসে আশিকুর। সে সময় আখিকে সাথে নিয়ে যেতে চাইলে আখি যাবেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আশিকুর ও তার লোকজন বাড়ীতে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও পরিবারের লোকজনদের মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টা করে।

এসময় প্রতিবেশি লোকজন ছুটে এসে বাধা দিলে তাদের উপরও হামলা চালায়। পরে গ্রামের লোকজন জরো হয়ে আখির স্বামী আশিকুর,আশিকুরের সহযোগি মিজানুর রহমান(২৬),নাজমুল হোসেন(২০) ও শরিফুল ইসলাম (৩০)সহ মোট সাত জনকে আটক করে। আটককৃতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুড়া গ্রামের বাসিন্দা। পরে পুলিশে খবর দিলে থানাপুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়| এঘটনায় আখির মা সোহাগী বিবি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,আটককৃতদের মধ্যে তিন জন ঘটনার পরে এসেছিল এবং তারা এসএসসি পরীক্ষার্থী ছিল। পরে অভিভাবকরা আসলে তাদের কাছ থেকে মুচ লেখা নিয়ে তিন জনকে ছেরে দেয়া হয়েছে।

এছাড়া আটক অন্য চার জনসহ অজ্ঞাতনামা ২০/২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| দায়েরকৃত মামলায় আশিকুর,নাজমুল,শরিফুল ও মিজানুর রহমানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলাটি সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ