IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমান

বাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমান

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন নবনিযুক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই তাঁর কার্যকর পদক্ষেপে অপরাধ দমনে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ৩০ মার্চ বাগমারা থানায় যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মানবপাচার প্রতিরোধ এবং চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা পালন করছেন। এপ্রিল ২০২৬ মাসের পরিসংখ্যান অনুযায়ী, মোট ৪০টি মামলা রুজু হয়েছে এবং সবগুলো মামলাই নিষ্পত্তির আওতায় আনা হয়েছে।

মামলাগুলোর মধ্যে ধর্ষণ-১টি (এজাহারনামীয় আসামি ২ জন, গ্রেফতার হয়নি), নারী ও শিশু নির্যাতন-৩টি, চুরি-১টি (১ জন গ্রেফতার ও মালামাল উদ্ধার), মানবপাচার-৬টি (৯ জন এজাহারনামীয় আসামির মধ্যে ৮/১০ জন আটক, ৭ জন গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার) এবং অপহরণ-২টি (৫ জন এজাহারনামীয় আসামির মধ্যে ২ জন গ্রেফতার ও ৭ জন ভিকটিম উদ্ধার) উল্লেখযোগ্য।

মাদকবিরোধী অভিযানে থানার পুলিশ ৩টি মামলা দায়ের করে ২ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় প্রায় ২০৫ গ্রাম গাঁজা এবং ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অপরাধে ২৪টি মামলা হয়েছে।

অভিযান ও তদারকির পাশাপাশি ওয়ারেন্ট তামিল কার্যক্রমেও এসেছে গতি। সর্বমোট ১১৮টি ওয়ারেন্ট তামিল করা হয়েছে। এর মধ্যে জিআর মামলায় ৫২টি ও সিআর মামলায় ৬৬টি। ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে ৮৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিআর নরমাল ২৫টি (খারিজ ১৬টি), সিআর নরমাল ৬৮টি (খারিজ ৫৯টি), জিআর সাজা ৭টি (খারিজ ২টি) এবং সিআর সাজা ১৮টি (খারিজ ৭টি) নিষ্পত্তি করা হয়েছে।

প্রযুক্তি জ্ঞানে দক্ষ ওসি জিল্লুর রহমান আধুনিক পদ্ধতিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করায় জটিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে। নিয়মিত টহল, সিসিটিভি মনিটরিং এবং জনসচেতনতা বৃদ্ধির কারণে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের মতে, আগের তুলনায় এখন রাতের পরিবেশ অনেক বেশি নিরাপদ ও শান্তিপূর্ণ। পুলিশের তৎপরতায় অপরাধ প্রবণতা কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্বল্প সময়েই দক্ষতা, আন্তরিকতা ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ বাগমারা গড়ে তুলতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ