IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় ৪৯৮ প্রস্তাববাগমারায় পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ জন নিহতচাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতসংরক্ষিত নারী আসনের ৫০ এমপিদের শপথ রোববারসকল ধর্মের মূল কথাই হলো মানবসেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জন-এমপি চাদরাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধনতানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকেরমোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাইরাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধেপুঠিয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতার সংবাদ সম্মেলনসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াইমান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার

বাগমারায় পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দিবাগত রাতে থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধারসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত পৃথক তিনটি মামলায় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে, ২০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্য একটি অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়াও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত জিআর মামলায় ৩ জন, এবং অন্য জিআর মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রিকল মূলে আরও ৪টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদকসহ অন্যান্য মামলায় গ্রেফতারকৃতদের রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930