IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার’চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিলশিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলনবাগমারায় প্রাথমিক শিক্ষক সমিতির জমি দখলের চেষ্টা শিক্ষকদের জরুরি সভাপ্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশচাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৫০ রোগীর খাবার সেবা চালুগোমস্তাপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যারাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ“পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি” গোমস্তাপুরের বিলাঞ্চল প্লাবিত,হুমকির মুখে শত শত বিঘা বোরো ধানহাটপাঙ্গাসী সড়কে মরা গাছের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসীগোদাগাড়ীতে নদীভাঙনএলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান‘দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে’খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি‘ভারতে যে দলই ক্ষমতায় আসুক, সম্পর্ক একই থাকবে’তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে
Home >> রাজশাহী >> চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল

চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল

চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল

চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম রমজান আলী সরকার রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারঘাট প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার (৬ মে) চারঘাট উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ|

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাতুল করিম মিজান, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম (বিকুল) এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা মামুন|

আরও বক্তব্য রাখেন, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান,মরহুম রাঙ্গার ছেলে-প্রভাষক ওবায়দুর রহমান রিগেন|

প্রধান অতিথি এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “মরহুম রমজান আলী সরকার রাঙ্গা ছিলেন এই অঞ্চলের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবক| তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন| তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়| আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি|”

ইউএনও রাহাতুল করিম মিজান বলেন, “গুণীজনদের স্মরণ করার মাধ্যমে সমাজে ভালো কাজের স্পৃহা বাড়ে| রমজান আলী সরকার রাঙ্গা চারঘাটের উন্নয়নে যে অবদান রেখেছেন তা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে|”

সাংবাদিক গোলাম মোস্তফা মামুন বলেন, রাঙ্গা ভাই ছিলেন,সামাজিক, সাংস্কৃতিক গঠনের আদর্শবান নেতা| তর হাত ধরে চারঘাটে অনেক সাংবাদিক তৈরি হয়েছে|
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, “রাঙ্গা ভাই ছিলেন সকল দলের ঊর্ধ্বে| মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন|”

সাংবাদিক আব্দুল লতিফ মিঞা বলেন, মরহুম রাঙ্গা উত্তরাঞ্চলের জাতীয় দৈনিক বার্তায় কাজ করতেন| তার জীবদ্দশায় সাংবাদিকতার পাশাপাশি সমাজ গঠনেও অবদান রেখেছেন|

চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের আহ্বায়ক মাইনুল ইসলাম সান্টু ও সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মারেক, বাঘা প্রেসক্লাব, পুঠিয়া প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও মরহুমের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন|

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চারঘাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আতিকুর রহমান| মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়|

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930