IMG-LOGO

বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলনপ্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১দুর্নীতি বন্ধে দলিল রেজিস্ট্রির মূল্য তালিকা টাঙানোর নির্দেশ এমপি আব্দুল বারীরআত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ঘর ভেঙে দেওয়ায় গোডাউনে রাত কাটছে ৫ সদস্যের পরিবারের

বাঘায় ঘর ভেঙে দেওয়ায় গোডাউনে রাত কাটছে ৫ সদস্যের পরিবারের

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : পারিবারিক কলহের জেরে নিজের ঘরবাড়ি ভেঙে দেওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে ব্যবসার গোডাউনে মানবেতর জীবনযাপন করছেন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার দিয়াড়পাাড়া গ্রামের রাজন আলী (৩৬) |

বুধবার (৬ মে) সরেজমিনে দেখা যায়, ঘর ভেঙে দেওয়ার পর একই উপজেলার বাউসা ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রামে জানালা বিহীন সাটার লাগানো একটি টিনশেড গোডাউনের ঘরে স্ত্রী,৪ সন্তান ও মাকে নিয়ে থাকছেন রাজন আলী| ঘরের ভেতরেই রান্নাবান্না, পড়ালেখা ও ঘুমানোর ব্যবস্থা| নেই টয়লেট, নেই নিরাপদ পানির ব্যবস্থা|

ভুক্তভোগী রাজন আলী জানান, “ˆপতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ভাই সোহেল রানার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল| দলবল নিয়ে এসে আমার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়| বাধ্য হয়ে নিজের ব্যবসার গোডাউনে পরিবার নিয়ে উঠেছি|”

রাজন আলীর দাবি ১১৯ নম্বর (জেএল) মৌজায় দিয়াড়পাড়া গ্রামে বাড়ির দাগে আমার বাবার নামে ২২দশমিক ৫০ শতাংশ জমি আছে|(যার আরএস দাগ নম্বর-৫২৪২)| ১৮ বছর আগে বাবা মারা যান| পরে ওয়ারিশ সুত্রে ভাই-বোনদের মধ্যে মৌখিকভাবে ভাগাভাগি করে নেওয়া হয়| আমারসহ অংশীদারদের নিজ নিজ জমি ভোগ দখলে রেখেছিলাম| আমার মা সহ সেই জমিতে বসবাস করে আসছি| বড় ভাই সোহেল রানা আমার ভাগের সেই সম্পত্তির উপর নির্মাণ করা ঘরবাড়ি জোরপূর্বক ভেঙে দিয়ে দখলে নেয়| গত ২৩ এপ্রিল দখলে নেওয়া সম্পত্তিতে মাটি ফেলতে শুরু করে| বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে প্রাণনাশের ভয়ভীতি দেখায়|
তাঁর স্ত্রী সুরমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছোট বাচ্চাদের নিয়ে এই গোডাউনে খুব কষ্টে আছি| সামনে লাগানো সাটার ছাড়া জানালা নেই| বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না| আমরা আবার নিজের ঘরে ফিরতে চাই|”

স্কুলপড়ুয়া মেয়ে রাইশা আক্তার রাত্রি (নবম শ্রেণির ছাত্রী) বলেন, “গোডাউনে পড়তে খুব সমস্যা হয়| গরমে রাতে ঘুম আসে না|”
মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী রেহেনা বেওয়া জানান, ঘর ভেঙে দেওয়ার দিন আমি বাড়িতে ছিলাম না| খবর পেয়ে এসে দেখলাম আগের বাড়ি থেকে মালামাল এনে রাজন তার স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে গোডাউনে বসবাস করছে| বর্তমানে আমিও তাদের সাথে থাকছি| তার ¯^ামীর মত্যুর পর সম্পত্তি ছেলে-মেয়েদের মধ্যে মৌখিক ভাগ বাটোয়ারা হয়েছে বলে জানান|

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, “জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে ঘর ভাঙচুর করা হয়| এরপর থেকে পরিবারটি গোডাউনেই থাকছে| “ঘটনাটি দুঃখজনক| তবে ”দুই পক্ষই অনড় অবস্থানে থাকার কারণে মীমাংসা করতে পারিনি| ” |
এদিকে পারিবারিক কলহের বলি হয়ে একটি পরিবার খোলা আকাশের নিচে না হলেও গোডাউনের অন্ধকারে দিন কাটাচ্ছে| দ্রুত সুষ্ঠু সমাধান ও পরিবারটির পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল|

বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে জিডি মূলে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে| ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টিও দেখছি|”

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে উভয়পক্ষকে ডেকে সমাধানের উদ্যোগ নেব|
সোহেল রানার ভাষ্য,অনেক আগেই ওই জমিটি তার অপর ছোট ভাই সুজন আলীর কাছে বিক্রি করে আড়ানী বাজার এলাকায় বসবাস করছিল| পরে ঘর বাড়ি সরিয়ে নেয়নি|| তবে লেখা পড়া না থাকার কারণে সেই জমিতে থাকা বাড়িতে উঠে বসবাস করার চেষ্টা করছিল| ছোট ভাই সুজন আলী তার কেনা সম্পত্তিতে থাকতে দেয়নি| ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930