IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতকবাগমারায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারবাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজতানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন

পরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। তিনি কৃষকদের উদ্দেশে বলেন,“টেকসই উন্নয়নে কৃষিখাত আধুনিকায়নের বিকল্প নেই। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে হলে কৃষিকে অবশ্যই আধুনিক প্রযুক্তিনির্ভর করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে, সুষম সার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কীটনাশক ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। উন্নত বীজ, সঠিক সার ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এমপি মিলন বলেন, কৃষি এখন আর শুধু ঐতিহ্যগত চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বাণিজ্যিক ও প্রযুক্তিনির্ভর খাতে পরিণত হয়েছে। তাই কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে কৃষি সম্প্রসারণ অফিসের সামনে দুটি গাছ রোপন করেন এমপি।
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930