IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজতানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলনপ্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

তানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শেষ বিকেলের দিকে পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রয়াত রফিকের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আরশাদ আলী, সাবেক পৌর বিএনপি নেতা ওমর আলী, মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা শরিয়তুল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর কৃষক দলের আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান মুর্শেদ, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান প্রমুখ।

এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রয়াত রফিকুল ইসলাম রফিক দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ছিলেন। গত বুধবার সকালের দিকে নিজ বাড়ি গোকুল গ্রামে ইন্তেকাল করেন। ওই দিন রাত ৯ টার দিকে জানাজার নামাজ শেষে গোকুল গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930