IMG-LOGO

শনিবার, ৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধারমালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারিসুবাহর স্বামী হাসানের প্রথম সংসারের খবর ফাঁসপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারীবাঘায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধারজেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননাবাঘায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাসুদ নামে একজজন গ্রেপ্তারঢাকায় কদমতলীতে ফোমের কারখানায় আগুন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু

আমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, আমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের এই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার জন্য খুব দ্রুত বিভিন্ন স্টেডিয়াম যেগুলো জরাজীর্ন অবস্থায় আছে সেগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে। রাজশাহীর বিভাগীয় যে স্টেডিয়াম আমাদের প্রিয় সন্তান মুক্তিযুদ্ধে যিসি রাজশাহীর মাটিতে শাহাদাত বরণ করেছিলেন সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। সেই স্টেডিয়ামকে আমরা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামকরণ করে সেখানে নতুন করে ফ্লাডলাইট, টি-২০ ম্যাচের আয়োজন করা হবে। রাজশাহীতে আন্তর্জাতিকমানের ফুটবল এবং অন্যান্য খেলাকে নিয়ে রাজশাহীর সমৃদ্ধি আরো বৃদ্ধি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগীতার আয়োজন করেছেন। আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিশোর কুড়ি দিয়ে এর যাত্রা শুরু করেছিলেন। তৎকালীন সময়ে ছোট নবীন শিল্পীদের সৃষ্টি হয়েছিল। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এটিকে আরও বেগবান করেছিলে। আমরা আশা করছি এই আয়োজন এর মধ্য দিয়ে আমাদের ছোটমনিরা জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরবে।

সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপির অতিরিক্ত কমিশনার আল মামুন, ডিআইজি অফিসের পুলিশ সুপার (প্রশসিন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্ষুধে খেলোয়াড়রা মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930