IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতচট্টগ্রামের ৪ ওমানে প্রবাসী ভাইয়ের গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যুহাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকানগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিতজিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলানিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যুরেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনানিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতবাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধনযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে ইরান চায়নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধারতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভাগোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিন

গোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিন

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সদ্য যোগদানকৃত বিএমডিএ’র চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন।আজ রোববার বিকাল সাড়ে ৪টায় তিনি প্রথমে উপজেলার হাটপাড়া এলাকায় বিএমডিএ’র চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সরমঙ্গলা খাড়িতে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।

পরবর্তীতে তিনি ফাজিলপুর গ্রামে গিয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ’র সাবেক চেয়ারম্যান ড. আসাদুজ্জামানের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। কবরস্থান জিয়ারত শেষে চেয়ারম্যান পুনরায় সরমংলা এলাকায় বিএমডিএ’র বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জাফুরুল্লাহ, সাইফুল ইসলাম হিরোক এবং মিসেস বদরুল লাইলি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএমডিএ গোদাগাড়ী জোনের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকার, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু এবং গোদাগাড়ী উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উন্নয়ন কাজ পরিদর্শন শেষে গোদাগাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন বলেন, “কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকের মুখে হাসি থাকলে তবেই বাংলাদেশ হাসবে। দেশে অনেক পেশা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব পেশার মানুষের জন্যই কাজ করবেন। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে কৃষকদের।”তিনি আরও বলেন, “বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলায় কৃষি ও কৃষকের ভাগ্য বদলানোর জন্যই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকার কৃষি ও কৃষকের ভাগ্য বদলালে সবাই উপকৃত হবে। একসময় পানির অভাবে এই অঞ্চলের জমিতে এক ফসলের বেশি হতো না। ড. আসাদুজ্জামানের নেতৃত্বে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই এলাকার কৃষকদের ভাগ্যের আমূল পরিবর্তন হয়েছে।” তিনি বরেন্দ্র অঞ্চলের কৃষির টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930