IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় পান বরজে গলায় ফাঁস দিয়ে ভ্যানচালকের আত্মহত্যা

বাগমারায় পান বরজে গলায় ফাঁস দিয়ে ভ্যানচালকের আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় গলায় ফাঁস দিয়ে আবদুল হান্নান (৪৫) নামের এক অটোভ্যানচালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ অটোভ্যান চালক আবদুল হান্নানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আবদুল হান্নান উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজনেরা জানান, আবদুল হান্নান কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। চিকিৎসা নেওয়ার পর তিনি শারীরিক ভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েন। মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। পরে পরিবারের পক্ষে চিকিৎসা করানো হয়।

মঙ্গলবার সকাল থেকে বাড়ির পাশে স্ত্রী ও সন্তানের সঙ্গে বালু বহনের কাজ করছিলেন আবদুল হান্নান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্ত্রী-সন্তানের অগোচরে চলে যান। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের এক পানবরজে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। এসময় দ্রুত নামিয়ে চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত বলে জানানো হয়।

স্ত্রী রাহিমা খাতুন জানান, এর আগেও আবদুল হান্নান বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

ছেলে রায়হান হোসেন (২২) জানান, আজকেও একসঙ্গে থাকার পর একটু সুযোগ পেয়ে গফায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ওই গ্রামের বাসিন্দা বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, আবদুল হান্নান দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো আপত্তি বা আত্মহত্যার কোনো অভিযোগ না থাকায় পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31