IMG-LOGO

মঙ্গলবার, ১২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা:ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণগ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি চাঁদরাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধনরাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতগরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ পেলেন ইউএনও ও এমপির আর্থিক সহায়তাবাউয়েট ক্যাম্পাসেদিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিতরাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক নার্স দিবস পালনরাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দবাগমারায় এমপি ডাঃ আব্দুল বারীর সঙ্গে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের মতবিনিময়রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রাম-শেরপুর সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন সংসদ সদস্য মোশারফ হোসেনবাগমারায় পান বরজে গলায় ফাঁস দিয়ে ভ্যানচালকের আত্মহত্যাপাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’টেস্ট জয় বাংলার টাইগারদেরগোদাগাড়ীতে তিন দিনব্যাপী গণগবেষণা ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ শুরু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি চাঁদ

গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান “খাল কাটা থেকে শুরু করে গ্রামাঞ্চলের উন্নয়ন করে গেছেন। বর্তমানে তারই ছেলে দেশের প্রধান মন্ত্রী। নির্বাচনের আগে তিনি যেসকল ওয়াদা দিয়েছেন সেগুলো বাস্তাবায়ন করতে শুরু করেছেন। আমি তারই হাত ধরে আমার নির্বাচনী এলাকা চারঘাট-বাঘার প্রত্যান্ত গ্রামের পিছিয়ে পড়া রাস্তা-ঘাট,হাট বাজারসহ উন্নয়ন করতে চাই। একটু ধৈর্য ধরলে বাস্তবেই উন্নয়ন মূলক কাজ দেখতে পাবেন। এসময় স্থানীয় ইদগাহ ও বিষ্ট বাজারে টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার(১২ মে) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার বাউসা ও বাজুবাঘা ইউনিয়নের দেড়কিলো মিটার এইচবিবি রাস্তার কাজের ফলক উন্মোচনকালে তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর সমালোচনা করে তাদের কথায় বিশ্বাস না করে দুরে থাকার আহ্বান জানান।

প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুতে জানা যায়,১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৯০২ টাকার দেড় কিলো মিটার কাজের মধ্যে রয়েছে-দীঘা হাজিপাড়া থেকে হোমিও চিকিৎসক সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত ৫০ মিটার, বাউসা দক্ষিণ হেদাতীপাড়া গ্রামে জিয়ার বাড়ি থেকে মাজদারের বাড়ি পর্যন্ত ৫০ মিটার এবং বাজুবাঘা ইউনিয়নের বারখাদিয়া মোড়ের পাকা রাস্তা থেকে তোরাফের মোড় পর্যন্ত ৫০ মিটার এইচবিবি রাস্তা করণ।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ প্রকৌশলী মো. আবু বাশির, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ রেজাউল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহকারি অধ্যাপক তাহের ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (মাস্টার)’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930