IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিতজিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলানিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যুরেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনানিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতবাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধনযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে ইরান চায়নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধারতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভাগোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনরাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসকমান্দায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বৈলশিং বটতলায় রবীন্দ্র বৈঠকীআরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসকনিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিত

নগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : নগরীতে দিনব্যাপি খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও সমতা নারী কল্যাণ সংস্থা ও বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়।

গতকাল ১২ মে সকালে দুর্নীতি বিরোধী প্রচারণা র‌্যালি বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্ত করনের মাধ্যমে উদ্ধোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

পরে জেলা পরিষদ কার্যালয়ে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব ও ভারপ্রাপ্ত ডিডি এলজি মমিনুল হাসান।

অনুষ্ঠানে সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক এর সহকারী পরিচালক মোঃ তানভীর আহম্মেদ সিদ্দিকী, টিআইবি এর আঞ্চলিক ব্যববস্থাপক মোঃ মনিুরল হক ও ব্লাস্ট রাজশাহী ইউনিটের সমন্বয়কারী সামিনা বেগম। আলোচনা সভা ও র‌্যালিতে নারী, যুব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।

একই কর্মসূচির আওতায় বিকালে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মহিলা কমিশনার ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা ও স্বাক্ষর অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক জনসাধারন অংশ গ্রহন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930