IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমানতানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফলবালক বোয়ালিয়া ও বালিকায় পবা চ্যাম্পিয়নরাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরনচুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযানরাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যুরাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরগাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতেগোমস্তাপুরে ব্র্যাকের মুরগীর বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণসিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ডঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ারবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনী রায়পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলার বিকল্প জীবিকার্জনের জন্য জবই বিল ও পাশ্ববর্তী এলাকার বিল সমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে “বিকল্প কর্মসংস্থান” সৃষ্টির লক্ষ্যে সুফল ভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে তানোর উপজেলার নিবন্ধিত ১৮জন জেলেকে ১৮টি বকনা বাছুর প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এসব বকনা বাছুর জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান উপস্থিত থেকে এসব কবনা বাছুর বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান প্রমুখ।

বকনা বাছুর পেয়ে খুশি জেলেরা জানান, এই বাছুর লালন পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি আমরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরী বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনের জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে এসব বকনা বাছুর প্রদান করা হচ্ছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন , অসময়ে জেলেরা বিলে তেমন মাছ পাচ্ছেনা। সেজন্য বকনা বাছুর দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930