IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্নচাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিতসাংবাদিক মমিনুল ইসলামের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক‘চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে’বদলগাছীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধনসিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আনন্দ ভ্রমনগৌরবের ৭৬ বর্ষে পদার্পণ,বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থার মূলভিত্তি”-এমপি বাবুলনিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্যবাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে একযোগে আয়োজিত ভূমি মেলা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, বাংলাদেশ সরকার আগামী থেকে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করেছে। এর অংশ হিসেবে জেলা পর্যায়ের মেলা চাঁপাইনবাবগঞ্জ সদর ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় ভূমি সেবাসমূহ ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি সেবা স্টল, ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা, সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা, সার্বক্ষণিক সেবাবুথে কর্মকর্তার উপস্থিতি, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট ও বুকলেট বিতরণ, বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথ।

জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, এই ভূমি মেলা উপজেলা পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি সেবার স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে। তিনি সবাইকে ভূমি মেলায় উপস্থিত থেকে সেবা গ্রহণ এবং ভূমি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930