ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় দ্রুতগতির একটি গাড়ির চাপায় ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ভ্যানচালকের নাম সাহার আলি (৬৫)। তিনি মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর এলাকার বাসিন্দা বলে যারা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত সাহার আলি চার্জারভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সোমবার সন্ধ্যার দিকে দেলুয়াবাড়ি বাজার থেকে ভ্যান চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।
পথে উল্লেখিত স্থানে দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করতে কাজ করছে পুলিশ।



