IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে ভূমিসেবা মেলা ও সপ্তাহের উদ্বোধন“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত জমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”

বদলগাছীতে ভূমিসেবা মেলা ও সপ্তাহের উদ্বোধন“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত জমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আধুনিক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে “ভূমিসেবা মেলা ও সপ্তাহ-২০২৬”। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত জমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি। এ সময় প্রজেক্টরের মাধ্যমে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীনের সভাপতিত্বে ভূমি সেবা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অপিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা সম্ভব। তিনি সেবাগ্রহীতাদের অনলাইনে ভূমিসেবা গ্রহণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31