ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় চারঘাট উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও চারঘাট সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,চারঘাট মডেল থানার ওসি , পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন,সাধারন সম্পাদক নজমুল হক,যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল প্রমুখ।
ভূমি মেলায় নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


