ধূমকেতু প্রতিবেদক : শিক্ষার ছোট্ট সুযোগই তৈরি করতে পারে অপার সম্ভাবনা। ব্র্যাক এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে “স্মার্ট স্টুডেন্ট ফাইনান্স প্রোগ্রাম”এর আওতায় রাজশাহী-১ অঞ্চলের মোল্লাপাড়া এরিয়ার রাজপাড়া শাখার অন্তর্গত “রিভারভিউ কালেক্টরেট স্কুল”এবং বিয়াম মডেল স্কুল এ দরিদ্র ও মেধাবী ৬৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আজ ২১ মে বৃহস্পতিবার সকাল ১১টাই রিভারভিউ কালেক্টরেট স্কুল এবং ১২টা ৩০মিনিটে বিয়াম মডেল স্কুল ২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও বাকি ৪৭ জন শিক্ষার্থীর মাঝে জ্যামিতি বক্স, খাতা, কলম ও স্টিলের স্কেল প্রদান করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ ও সহায়তা প্রদানের এক মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে রিভারভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষিকা মোনোয়ারা পারভিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (শিক্ষা ও কল্যাণ শাখা এবং তথ্য ও অভিযোগ শাখা) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেরিন তাবাসসুম তিথি, ।
বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগ সহযোগী অধ্যাপক গৌতম সিংহ । ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) জনাব মোঃ মোস্তফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশ কোর্স, নিয়মিত সঞ্চয়ের গুরুত্ব, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে শিক্ষার ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষা কেবল একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নয়, বরং একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শিক্ষায় ছোট্ট সুযোগ এনে দিতে পারে অপার সম্ভাবনা। ব্র্যাকের এই উদ্যোগ রাজশাহীসহ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই প্রোগ্রাম যেন তার লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে গুণগত মান বজায় রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করে, সেটিই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ ব্র্যাকের এমন সময়োপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



