IMG-LOGO

বৃহস্পতিবার, ২১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহতপ্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদরাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণশিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রীমান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিতমোহরে কৃষিপ্রাণ বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিতপোরশায় পশু চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতপোরশায় ভূমিসেবা মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকেপরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরুব্র্যাকের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা মাদক কারবারিদের হাতে জিম্মি সমাজ ব্যাবস্থাসাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনমান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক গুরুতর আহতমান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহতরাসিক প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> প্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদ

প্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : “শিক্ষাই জাতির মেরুদন্ড। প্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই পারে একটি বিদ্যালয়কে এগিয়ে নিতে। সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।” প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন, রাজশাহী-৬(চারঘাট-বাঘা)আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বৃহসপতিবার (২১-০৫-২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মত বিনিময় সভায় তিনি আরো বলেন, শিক্ষকদের অন্যায় কাজ থেকে দুরে থাকতে হবে। শিক্ষার মান উন্নত করুন। কোন কাজের প্রয়োজন হলে আমাকে বলবেন,আমিই এগিয়ে যাবো,তবুও স্কুল ফাঁকি দিবেননা। সময় মতো স্কুলে না আসলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বৈষম্য দেখতে চাননা। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে পারে সে কাজই করবে সরকার।

সভায়, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, মিড-ডে মিল, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং নতুন কারিকুলাম বাস্তবায়ন ও বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান শিক্ষকরাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। বক্তব্যকালে ইউএনও বলেন, “শিক্ষকদের যেকোনো সমস্যা উপজেলা প্রশাসন দ্রæত সমাধানের চেষ্টা করবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

প্রধান শিক্ষক তাসমিরি তামবিন লাবনীর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক,বাঘা উপজেলা বিএনপির আহŸায়ক ফকরুল হাসান বাবলু, নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর পরিচালক, অবসরপ্রাপ্ত শিক্ষক তাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম,রাজশাহী জেলা ছাত্র দলের আহŸায়ক এসএম সালা উদ্দীন শামীম সরকার,প্রাথমিক শিক্ষক সমিতির আহŸায়ক আব্দুল হামিদ,প্রধান শিক্ষক আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930