IMG-LOGO

বৃহস্পতিবার, ২১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিনরাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহতপ্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদরাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণশিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রীমান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিতমোহরে কৃষিপ্রাণ বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিতপোরশায় পশু চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতপোরশায় ভূমিসেবা মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকেপরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরুব্র্যাকের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা মাদক কারবারিদের হাতে জিম্মি সমাজ ব্যাবস্থাসাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনমান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক গুরুতর আহতমান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত

রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমীক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬)নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটেল। নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে।

এছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান,এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিন মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১০টা নাগাদ বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে মাঠের মধ্যে অন্য শ্রমীকরা দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়| পরে স্থানীয় লোকজন মাঠ থেকে দুইজনের মরদেহ বাড়ীতে নিয়ে আসে।

 অপর দিকে গুয়াতা গ্রামের নয়ন তালুকদারের চাচাতো ভাই মিঠু তালুকদার জানান,বেলা ১১টা নাগাদ বুষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যায়। এরপর আর ফিরে আসেনি| বিকেল তিনটা নাগাদ লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাবার সময় দেখতে পান নয়ন তালুকদারের মরদেহ মাঠের মধ্যে পরে আছে। তার শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930