IMG-LOGO

বৃহস্পতিবার, ২১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরিবাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণমোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসমান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের ওয়ার্কসপমান্দায় ভিজিএফের ৯০০ কেজি চালসহ গ্রেপ্তার ১রূপরেখা কিশোর মেলার বিলুপ্তি প্রজাতির হৈমন্তী গাছ রোপনগোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎগাজীপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিনরাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহতপ্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদরাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণশিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রীমান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিতমোহরে কৃষিপ্রাণ বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিতপোরশায় পশু চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীতে সাংবাদিকের বাসা থেকে স্বর্ণাঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে চার ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দুপুর ১২টার মধ্যে সাংবাদিক আলী এহসান তুহিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নগরীর শালবাগান এলাকায় বন বিভাগের উত্তর-পশ্চিম দিকের সপ্তডিঙ্গা নামের পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। আলী এহসান তুহিন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সহ-সভাপতি ও দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কর্মরত।

মামলা এজাহারে আলী এহসান তুহিন উল্লেখ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক আলী এহসান তুহিন ও তার স্ত্রী সপুরা শালবাগানে বাসার ফ্ল্যাটটি তালাবদ্ধ করে অফিসে চলে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে তুহিন দেখতে পান মেইন দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখা যায়, মেয়ের রুমের আলমারি খোলা এবং সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি বলেন, আলমারি ভেঙে আনুমানিক ৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৪ লাখ টাকা মূল্যের ২ ভরি ওজনের এক জোড়া হাতের বালা, ২ লাখ টাকা মূল্যের ১ ভরি ওজনের চেইন, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ আনা ওজনের ৩টি আংটি এবং নগদ ৮০ হাজার টাকা।

তবে এই চুরি ঘটনাটি বোয়ালিয়া থানায় মামলা হিসেবে গ্রহণ করেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, চুরি হওয়ার পর পুলিশ পরিদর্শন করেছিল। কি কি চুরি তাও জেনে এসেছে। বুধবার দুপুরে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। কিন্ত ওই ভবনে সিসি ক্যামেরা নেই। এই সুযোগ কাজে লাগানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930