IMG-LOGO

শুক্রবার, ২২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনারাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্নজনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসীনাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমানশিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুসাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরিবাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণমোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসমান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের ওয়ার্কসপমান্দায় ভিজিএফের ৯০০ কেজি চালসহ গ্রেপ্তার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তা

রাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী অভিযানে গিয়ে শারীরিকভাবে লাঞ্চিতের শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা| বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়কান্দি (বড়বড়িয়া) রেলক্রসিং এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় রাতেই পুলিশের পক্ষ থেকে এজাহার নামীয় তিন জনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রাণীনগর থানার এসআই রতন কুমার জানান,বৃহস্পতিবার রাতে বিভিন্ন টিমে ভাগ হয়ে উপজেলা জুরে মাদকবিরোধী বিশেষঅভিযান পরিচালনা করা হচ্ছিল। এসময় তিনি এএসআই ওবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে রাত অনুমান ৯টা নাগাদ উপজেলার বিজয়কান্দি এলাকায় অভিযানে যান| এসময় বিজয়কান্দি অস্থায়ী রেলগেট এলাকায় পৌছলে ওই জায়গায় মোটরসাইকেল রেখে তিনজন লোক দারিয়ে আছে দেখতে পেয়ে তাদেরকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করে।

এসময় দুইজন ভালভাবে নাম ঠিকানা বললেও আশিক (২৩) নামের এক যুবক নাম ঠিাকান বলতে অসিকৃতি জানিয়ে পুলিশের সাথে তর্কে জরিয়ে পরে এবং এক পর্যায়ে চরাও হয়ে ওঠে। এরপর আশিক হোসেন বাড়ীতে তার মায়ের কাছে ফোন করে লোকজনকে সাথে নিয়ে আসতে বলে| এর কিছুপর তার মা চায়না বেগম(৫০) বেশ কিছু লোকজন নিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরে আরো উত্তেজিত হয়ে ওঠে এবং এই দুই পুলিশ কর্মকর্তাকে চোর বলে আখ্যায়িত করে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। এক পর্যায়ে আশিক ও তার মা চায়না বেগমসহ বেশ কিছু লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে কিল-ঘুষিসহ শারীরিকভাবে লাঞ্চিত করে| পুলিশের এই কর্মকর্তা আরো জানান,আশিক ও তার মায়ের নেতৃত্বে আমাদের ওপর ‘মব‘ সৃষ্টি করে জনতাকে উসকে দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেছে। আশিক উপজেলার বিজয়কান্দি (বড়বড়িয়া) গ্রামের কেয়ারব সোনারের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা শিকার করে বলেন,সম্প্রতি বিজয়কান্দি গ্রাম থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চোর ধরতে এবং মাদক কারবারীদের ধরতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল| অভিযানকালে বিজয়কান্দি রেলক্রসিং এলাকায় পুলিশের কাজে বাধা দেয়াসহ দুই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে।

এঘটনায় আশিক ও তার মা চায়না বেগমসহ এজাহার নামীয় ৩জন এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। তবে রাতভর অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করা না পারলেও জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930