IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনগোদাগাড়ীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের সাথে এমপির মতবিনিময় সভাকুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মসূচিময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানজঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি…নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি ২৩টি দলচীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, নিখোজ ৩৮ শ্রমিকদিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণগাজীপুরে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কু‌ষ্টিয়ার খোকসা উপজেলায় ডাম্প ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধেৌ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের বাসটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, বাসটি একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানান, বাসের ২৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠায়। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসকরা আহত দুই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। বাঁকি একছাত্রী মারা যায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে। নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপ নগড় মন্ডল পাড়ার রুহুল আমিনের মেয়ে। খোকসা হাসপাতালে নিহত দুই পুরুষের নাম পরিচয় জানাযায়নি। গুরুতর আহত ৪ নারী পুরুষকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
দুর্ঘনাস্থলে উপস্থিত মাজেদুল নামের এক পথচারী জানান, বালু ভর্তি ট্রাকটি খুর গতিতে আসছিলো। ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিতে সপাটে আঘাত করে। এসময় বাসটি সড়কের পাশে খাদে পরে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মৃতদেহ রাখা আছে। এ ছাড়া আহত ২০ জনকে এখানে চিকিৎসার জন্য আনা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, একজন নারী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আনা চারজনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আলতাব হোসেন জানান, খোকসা হাসপাতালে পর্যন্ত দুইজন আহত পুরুষ মারা গেছেন। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ