IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনামহাদেবপুরে বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়ভূয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনগোদাগাড়ীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের সাথে এমপির মতবিনিময় সভাকুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মসূচিময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানজঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি…নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি ২৩টি দলচীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, নিখোজ ৩৮ শ্রমিকদিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণগাজীপুরে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়ভূয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ

মহাদেবপুরে বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়ভূয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভূয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসার সুপার।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মো. আঃ বারী ২০০২ সালে বৈধ নিয়োগ বোর্ডের মাধ্যমে যোগদান করে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে ২০০৪ সালের মে মাসে বিধি মোতাবেক ১২টি পদে নিয়োগ বোর্ড সম্পন্ন হয়। উক্ত নিয়োগে প্রভাবশালী মহলের ইচ্ছা বাস্তবায়িত না হওয়ায় সুপারের বিরুদ্ধে মিথ্য অভিযোগ এনে একই বছরের সেপ্টেম্বর মাসে তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং বিধিবর্হিভুতভাবে একজন জুনিয়র শিক্ষিকাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দিয়ে তার মাধ্যমে ভূয়া নিয়োগ বোর্ড গঠন করে ওই বছরেরই ৩১ ডিসেম্বর সহকারি মৌলভী শিক্ষক পদে মাওলানা রমজান আলী (ফাজিল), মো. মোজাহার আলী (সমাজবিজ্ঞান), মোস্তাক আহম্মেদ (সমাজবিজ্ঞান), মো. শহিদুল ইসলাম (কম্পিউটার) ও অফিস সহকারি মো. শাহজাহান আলী প্রাংকে নিয়োগ সম্পন্ন দেখানো হয়।

পরবর্তীতে ২০১৪ ও ২০১৫ সালে শূণ্য পদ দেখিয়ে উপরোক্ত পদগুলোতে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা পরস্পর বিরোধী এবং পূর্বের নিয়োগকে সন্দেহজনক প্রমাণ করে। তিনি আরো অভিযোগ করেন যে, উক্ত নিয়োগ বোর্ডে নিয়োগপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম ২০০৬ সাল পর্যন্ত ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে বিভিন্ন রেজুলেশনে স্বাক্ষর প্রদান করেছেন।

এমনকি তার নিজের নিয়োগ বোর্ডেও তিনি নিয়োগ কমিটির সদস্য হিসেবে স্বাক্ষর করেন। এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত সুপার জান্নাতুন সুপার তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিধি মোতাবেক সকল নিয়োগ সম্পন্ন হয়েছে। সুপার আঃ বারির বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্ণীতির প্রমাণ পাওয়ায় তৎকালীন ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে জেএমবির সাথে জড়ির থাকার অভিযোগে এবং ডাকাতির ঘটনায় জড়িত থাকার মামলায় আদালত তাকে বেশ কয়েক বছর সাজা দেন। মাদ্রাসার সুপার মো. আব্দুল বারি বলেন, একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। উচ্চ আদালতের রায়ে তিনি বর্তমানে ওই মাদ্রাসাতে সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ