IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিতআসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১৬ শিশুররামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার : স্বরাষ্ট্রমন্ত্রীবাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতিরনিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপনদীর্ঘদিন পরে পরিষ্কার হচ্ছে পৌরসভার সদরের ড্রেননাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিলরাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীররামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডিরহাম ও উপসর্গ নিয়ে ৫০০ শিশুর মৃত্যু ছাড়ালনন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রতিযোগিতা ও পুরস্করা বিতরণী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

বাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও একটি মামলার তদন্তে ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গনিপুর ইউনিয়নের হায়াতপুর গ্রামের মোছাঃ শিল্পী বেগম (৩৫) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি স্বপনের স্ত্রী এবং মৃত আজাহার আলীর কন্যা। এ ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে ভবানীগঞ্জ সূর্যপাড়া এলাকার শাহিনুর রহমান (২৪) কে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি আমজাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও এসআই রুবেল মৃধা ও সঙ্গীয় ফোর্স বাগমারা থানার মামলায় ফয়সাল ইসলাম শান্ত (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভবানীগঞ্জ সূর্যপাড়া এলাকার সাজেরিয়া রহমান সাজুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শিল্পী বেগম এলাকায় “মাদক সম্রাজ্ঞী” হিসেবে পরিচিত। এর আগেও তিনি একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ