ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বৃষ্টির মধ্য মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছে| এ ঘটনায় চালক গুরুত্বর আহত হন|
বুধবার (২৭ মে) সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড সংলগ্ন ফোকপাল মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে| নিহত হেলপার ইনজামাম (২০) ঝিনাইদহ জেলার সদর উপজেলার খড়াসোনি এলাকার বাসিন্দা এবং গুরুত্বর আহত চালক শামীম শেখ (৩৫) সদর উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা|
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুষল ধারে বৃষ্টির সময় মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল| এসময় পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক এসে সজোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়| এতে সামনের ট্রাকের তেমন ক্ষতি না হলেও পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়| এসময় পিছনের ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভিতরে আটকা পরে| খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও হেলপারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়|
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে গুরুত্বর আহত হেলপার ও চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই| হাসপাতালে নেওয়ার পর হেলপার ইনজামামকে মৃত ঘোষনা করেন চিকিৎসক| তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে| এবং আহত চালক শামীম শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে|
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক হেলপার নিহত হয়েছে এবং আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে| দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে|



