ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসায় দিনব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে দিনব্যাপী প্রদর্শনী, খেলা, নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, মাওলানা আতিকুর রহমান সাদী, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি জাকারিয়া মাসউদ, পুন্ডুরী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রাশিদ আরিফ, হাফেজ মো: নাসিম পারভেজ, মাওলানা হেলাল উদ্দিন, শিক্ষক মাওলানা আ: রাকিব প্রমুখ।
অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়। প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।


