IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> প্রবাস >> লিড নিউজ >> মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার করল সেন্টকম

মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার করল সেন্টকম

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের উপকূলীয় বুশেহর প্রদেশে একটি ‘শত্রু বিমান’ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। একই সময়ে হরমুজ প্রণালির কাছে কয়েকটি জাহাজের দিকে সতর্কমূলক গুলি ছোড়ার খবরও পাওয়া গেছে, যা অঞ্চলজুড়ে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, বুশেহর প্রদেশের জাম কাউন্টিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি শত্রু বিমান ধ্বংস করেছে।

জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি বলেন, আজ রাতে ঘটে যাওয়া ঘটনাটি একটি শত্রু বিমান ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, গত এক ঘণ্টার মধ্যেই এই প্রতিরোধ অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে চারটি জাহাজের দিকে সতর্ক গুলি ছুড়েছে ইরানি সশস্ত্র বাহিনী। টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় বলা হয়, জাহাজগুলো প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানি গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি বিমান ভূপাতিত হওয়ার যে দাবি ছড়িয়েছে, তা সরাসরি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, কোনো মার্কিন বিমান ভূপাতিত হয়নি। যুক্তরাষ্ট্রের সব বিমান নিরাপদ রয়েছে।

সম্প্রতি হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। নতুন করে ইরানে দুই দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার কথা জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930