IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিস
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি

সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (রাজশাহী রেঞ্জ) মোহাম্মদ শাহজাহান।

শুক্রবার (২৯ মে) দিনব্যাপী তিনি এ গ্রাম পরিদর্শন করেন।

এসময় তিনি হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ কার্যালয়, ডিজিটাল হাব সেন্টার, কমিউনিটি সেন্টার, বিচার কক্ষ, পাঠাগারসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সামাজিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এসময় নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক, রাজশাহীর পুলিশ (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিক, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর কবির শাহ্, উপস্থিত ছিলেন।

হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর কবির শাহ্, বলেন, ডিআইজি মহোদয়ের উপস্থিতিতে আমরা হুলহুলিয়াবাসী মুগ্ধ হয়েছি।

তিনি তার গ্রাম নিয়ে সংক্ষেপে বলেন, আমাদের গ্রামে যদি কোনো ঝগড়া বিবাদ হয়ে থাকে, তাহলে আমাদের গ্রামের নিজস্ব বিধিবিধান আছে, সেখানে মিমাংসা করে ফেলি। আমাদের থানা বা কোর্টে যাওয়ার প্রয়োজন হয় না। গ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয়। শতভাগ শিক্ষিত গ্রাম হওয়ায় এখানে নেই কোনো বাল্যবিবাহ। ১২টি পাড়া নিয়ে হুলহলিয়া গ্রামটি প্রতিষ্ঠিত এবং ১২টি পাড়ায় নিজস্ব বিচার বিভাগ আছে। গ্রামের সর্বোচ্চ আদালত হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ। যদি গ্রামের কোনো মানুষের সমস্যা থাকে তাহলে তারা পরিষদের কাছে লিখিত অভিযোগ করলে বিনা পয়সায় সুষ্ঠু ফয়সালা করা হয় এবং সেটা সবাই মেনে নেয়। গ্রামের একটি নিজস্ব বিধিবিধান আছে। সেই বিধিবিধান মেনে গ্রাম পরিচালনা করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, হুলহুলিয়া গ্রাম দেশের একটি ঐতিহ্যবাহী গ্রাম, একটি আদর্শ গ্রাম। প্রায় ২০০ বছরে এ গ্রামের কোনো মামলা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ