IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিতবাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : ঈশা‘সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে’কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপনমিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিনু৬ হাজার ১৭৫ বাংলাদেশি হজ শেষে দেশে ফিরলেনবাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড‘জামায়াত করে হাদিয়াবাজি, আরবি শব্দ দিয়ে চাঁদাবাজি ঢাকার চেষ্টা’সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানারাজশাহী কলেজ অ্যালামনাস ওকৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০ভারতে পাঁচতলা ভবন ধস, ১২ জীবিত উদ্ধার‘অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয়’খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুলরহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : ঈদুল আজহার পর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাঘা উপজেলার শিক্ষার্থীরা।

রোববার (৩১ মে ২০২৬) বিকেলে শাহদৌলা সরকারি কলেজ মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করে “বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়”।

“শিক্ষার আলো জ্বেলে শক্তিশালী, বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে বাঘা উপজেলার শিক্ষা, উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আলোচনা হয়।

এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান সজিব। প্রভাষক আব্দুল হানিফ মিয়া ও সেখ ইতি আক্তার মুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ অন্তর। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপ কমিশনার আবুল কালাম আজাদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,কামরুজ্জামান সেন্টু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম,রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক এসএম সালা উদ্দীন আহমেদ শামীম সরকার,চারঘাট ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান ও রায়হানুল হক প্রান্ত।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি। সমিতির নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ