IMG-LOGO

সোমবার, ১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী আটকসিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর ঈদ পুনর্মিলনীকুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু‘সরকার বিচার বিভাগে কোনো খবরদারি করবে না’পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগরাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিতবাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : ঈশা‘সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে’কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপনমিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিনু৬ হাজার ১৭৫ বাংলাদেশি হজ শেষে দেশে ফিরলেনবাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড‘জামায়াত করে হাদিয়াবাজি, আরবি শব্দ দিয়ে চাঁদাবাজি ঢাকার চেষ্টা’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।

সোমবার (১লা জুন) ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রীজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হয় সাইফুল ইসলাম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যায়।

নিহত মুক্তার হোসেন হীরার বাড়ি নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে, জীবন আলীর বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামে ও সাইফুল ইসলামের বাড়ি নাটোর সদর উপজেলার আলাইপাড়া গ্রামে বলে জানায় পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news