ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে সর্বত্র পুড়ে ভস্মিভূত হয়ে গেছে, এতে সব হারিয়ে নি:স্ব হয়ে পরেছে পরিবারটি।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল অনুমান ৮টা নাগাদ উপজেলার কালীগ্রাম ইউনিয়নের কালীগ্রাম দিঘীরপাড়া গ্রামের বেলাল সোনারের বাড়ীতে। বেলাল সোনার ওই গ্রামের রেজাউল সোনারের ছেলে।
বেলাল সোনারের বড় ভাই সেলিম সোনার জানান,মঙ্গলবার বেলাল সোনারের পরিবারের লোকজন দাওয়াত খেতে বাড়ীতে তালা দিয়ে শ্বশুড় বাড়ীতে চলে যায়। ৮টা নাগাদ হঠাৎ করেই ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখতে পায় প্রতিবেশিরা ।
এসময় স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এই সময়ের মধ্যে ঘরের টিনের চালা,ঘরের মধ্যে থাকা ফ্রিজ,টিভি,নগদ ৩০হাজার টাকা,বিভিন্ন আসবাবপত্রসহ সর্বত্র পুরে ভস্মিভূত হয়ে যায়| এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন,আগুনে তার বাড়ীরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ্য হয়েছে| তবে বেলালের বাড়ী এমনভাবে সব পুরে গেছে একটি সুতার বস্ত্রও রক্ষা করা যায়নি। ফলে আজ থেকে খোলা আকাশের নিচে থাকতে হবে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ারফাইটার সেলিম হোসেন বলেন,খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে| দ্রুত ছুটে না গেলে হয়তো আশে পাশের আরো বেশ কয়েকটি বাড়ী ক্ষতিগ্রস্থ্য হতো। তিনি বলেন,পরিবারের বর্ণনা অনুযায়ী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,আগুনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।



