IMG-LOGO

মঙ্গলবার, ৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনমহাদেবপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামেরদুই ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বাননিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালনআত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা: ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটকআর্থিক সহযোগিতা চান রায়গঞ্জের দরিদ্র শাহ আলীএকনেক সভায় ১০ প্রকল্প অনুমোদনচাঁপাইনবাবগঞ্জের রহনপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানাকুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩‘পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে’মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন অভিনেত্রী মিমিহাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যুআগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই : শিক্ষামন্ত্রীরাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২বাগমারার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট দখলমুক্ত করতে তিন দিনের আল্টিমেটাম প্রশাসনের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামেরদুই ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান

মহাদেবপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামেরদুই ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ইসলামী ব্যাংকের ‘অবৈধ’ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা ও গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (৯জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার সামনে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। মঙ্গলবার সকাল থেকেই ব্যাংকের সামনে জড়ো হতে থাকেন সচেতন গ্রাহকবৃন্দ। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং গ্রাহক স্বার্থ রক্ষায় এই প্রতীকী কলম বিরতি অপরিহার্য হয়ে পড়েছে। তারা ব্যাংকের বর্তমান ‘অবৈধ’ চেয়ারম্যানকে দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া, সাধারণ গ্রাহকদের আমানত ও স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, এস আলম গ্রুপ এবং বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের ব্যাংক থেকে সম্পূর্ণরুপে বয়কট করা এবং সম্প্রতি গ্রাহকদের ওপর হওয়া নির্মম পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও বিচার নিশ্চিত করার দাবী জানান।

সচেতন গ্রাহক ফোরামের এই আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওই দুই ঘন্টা সব ধরনের দাপ্তরিক কাজ ও লেনদেন থেকে বিরত থাকেন। এর ফলে এই দুই ঘণ্টা ব্যাংকিং কার্যক্রমে সম্পূর্ণ স্থবিরতা নেমে আসে। এ সময় ব্যাংকের গেটের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম অবস্থান নিয়ে প্রতিবাদ জানালে সাধারণ গ্রাহকরাও তাতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সাধারণ মানুষের টাকা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’ নির্ধারিত কর্মসূচি শেষে দুপুর ১২টার পর পুনরায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031