IMG-LOGO

মঙ্গলবার, ৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যুতারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগপ্রাকৃতিক ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরনবাগমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতলিবিয়ায় অপহৃত আলমগীর, আড়াই মাস পর মৃত্যুর খবরনাটোর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে এসেপরিচ্ছন্নতা কর্মিদ্বারা মা ধর্ষিত, তিনজন গ্রেফতারনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৩ জনগোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনমহাদেবপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামেরদুই ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বাননিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালনআত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা: ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!

তারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জে পাট চাষিদের জন্য আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও সরকারি বীজ বিতরণ কর্মসূচিতে চরম অনিয়ম, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। উন্নত জাত ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পাট কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মাত্র ৬০ জন চাষিকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলেও, মাঠপর্যায়ের প্রকৃত পাট চাষিদের সেখানে কোনো স্থান হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

​অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে পাটবীজ ও প্রশিক্ষণের বড় বরাদ্দ থাকলেও তারাগঞ্জের প্রকৃত কৃষকরা তার সুফল পাচ্ছেন না। অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত পাট কর্মকর্তা নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশিমতো অফিস পরিচালনা করেন। ফলে সাধারণ কৃষকদের বড় অংশই তাকে চেনেন না। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই প্রক্রিয়ায় মূল্যায়ন করা হচ্ছে না। ​

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বলেন, “পাট কর্মকর্তা তারাগঞ্জে কর্মরত থাকলেও হাতেগোনা কয়েকজন ছাড়া তাকে কেউ চেনে না। আমার মনে হয় তিনি নিজের আত্মীয়স্বজন ছাড়া কোনো চাষি তৈরি করেননি। আমি একজন জনপ্রতিনিধি হয়েও আমার এলাকার কোনো প্রকৃত চাষিকে আজ পর্যন্ত তার মাধ্যমে সুবিধা পাইয়ে দিতে পারিনি।”​কৃষকদের অভিযোগ, উপজেলা পাট কর্মকর্তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ভেড়ার খামার মালিকদের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের নামে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে। ক্ষুব্ধ এক কৃষক আক্ষেপ করে বলেন, “আমরা করি পাট চাষ, আর ট্রেইনিং করে ভেড়ার খামারিরা!”

​শুধু প্রশিক্ষণেই নয়, সরকারি পাটবীজ বিতরণ নিয়েও উঠেছে লঙ্কাকাণ্ড। নিয়ম অনুযায়ী বীজ রোপণের সুনির্দিষ্ট সময়ে তা কৃষকদের হাতে পৌঁছানোর কথা থাকলেও, তারাগঞ্জে বীজ দেওয়া হচ্ছে মৌসুম শেষ হওয়ার পর। ফলে এই বীজ পাটের ফলনে কোনো কাজে আসছে না। বাধ্য হয়ে অনেক কৃষক সেই বীজ কেবল পাটশাক খাওয়ার জন্য রোপণ করছেন, আবার অনেকেই বীজ না বুনে প্যাকেটে করে বাসায় ফেলে রাখছেন। ​সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরের এমন চরম স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দায়িত্বহীনতায় তারাগঞ্জের প্রকৃত পাট চাষিদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে এবং সরকারের উন্নয়নমুখী উদ্যোগ সফল করতে এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা। কোথায় দেখা না- পেয়ে তারাগঞ্জ উপজেলা পাট কর্মকর্তা নোমান এর মুঠোফোন 01738148012 নম্বরে একাধিক বার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।

এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, পাট কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের কথা শুনেছি তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031