IMG-LOGO

বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাহরাইন ও জর্ডানে মার্কিন অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাবাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধননিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল লাল-সবুজের বাংলাদেশদুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যুতারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগপ্রাকৃতিক ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরনবাগমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতলিবিয়ায় অপহৃত আলমগীর, আড়াই মাস পর মৃত্যুর খবরনাটোর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে এসেপরিচ্ছন্নতা কর্মিদ্বারা মা ধর্ষিত, তিনজন গ্রেফতারনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৩ জন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

বাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : পিরিয়ডকালীন লজ্জা কাটিয়ে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাঘা উপজেলার ১০ টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৮মে)রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধনীর মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করা হয়।

মঙ্গলবার, দুপুর সাড়ে ১২টায়*রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে মেশিনটির উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শাম্মী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এজাজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক *বাবুল ইসলামসহ রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনের পর ইউএনও শাম্মী আক্তার মেগাফোনে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,
নারীদের বিশেষ সময়ে অনেকেই লজ্জায় কিছু বলতে পারেন না। এখন থেকে লজ্জা কাটিয়ে নিজেরাই নিজেদের স্বাস্থ্য রক্ষায় ব্যক্তিগতভাবে সামান্য টাকার বিনিময়ে মেশিনে রক্ষিত স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবেন।

স্থাপিত মেশিনটিতে বোতাম চাপলেই প্যাড সংগ্রহ করা যাবে। এর ফলে জরুরি প্রয়োজনে ছাত্রীদের আর বাড়ি ছুটতে হবে না বা লজ্জায় ক্লাস মিস করতে হবে না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়য়, আড়ানী মনোমহনী সরকারি উচ্চ বিদ্যালয়,মনিগ্ৰাম উচ্চ বিদ্যালয়, পারশাওতা -বিনোদনপুর উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, বাউসা উচ্চ বিদ্যালয় সহ মোট ১০টি স্কুলে এই Diva ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে। ইউএনও শাম্মী আক্তারের পরিকল্পনায় ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে এটি বাস্তবায়ন করা হয়।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031