IMG-LOGO

বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতেদুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরুরাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতিবাহরাইন ও জর্ডানে মার্কিন অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাবাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধননিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল লাল-সবুজের বাংলাদেশদুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যুতারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগপ্রাকৃতিক ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরনবাগমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতলিবিয়ায় অপহৃত আলমগীর, আড়াই মাস পর মৃত্যুর খবরনাটোর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে এসেপরিচ্ছন্নতা কর্মিদ্বারা মা ধর্ষিত, তিনজন গ্রেফতারনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে মজনু সাখিদার (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি উপজেলার গোনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের হুরমত সাখিদারের ছেলে।

মজনু সাখিদার মানসিক ভারসাম্যহীন হওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে খুঁজে পেতে পুলিশ-প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, দেড় মাস আগে মজনু সাখিদার হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
নিখোঁজ মজনু সাখিদারের বাবা হুরমত সাখিদার ও মাতা রাশেদা বেগমসহ পরিবারের সদস্যরা মজনুকে হারানোর শোকে ভেঙে পড়েছেন। মজনু সাখিদারের ছেলে আলামিন জানান, পরিবারের সবাই তার বাবা মজনুকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। তিনি সমাজের সকল মানুষের কাছে মজনুর সন্ধান পেতে সহযোগিতা কামনা করেছেন।

তার পরিবার আরো জানায়, মজনু সাখিদার মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি কোথায় আছেন বা কী অবস্থায় আছেন তা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত। দ্রুত তাকে খুঁজে বের করতে পুলিশ-প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি মজনু সাখিদারের সন্ধান পান তাহলে তার ছেলে আলামিনের এই (০১৩৩৮-০২৬৮৪১) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মজনু সাখিদার নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় কেউ কোন সাধারণ ডায়েরি (জিডি) করেনি। তারপরেও আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। তার সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031