IMG-LOGO

বৃহস্পতিবার, ১১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের১৯ বছর পর বাজেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম‘৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে’বাগমারায় বীর মুক্তিযোদ্ধা কালু মামদ ফৌজদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নরাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতারপুঠিয়ায় প্রধান শিক্ষক ও নৈশ্য প্রহরীর দ্বন্দ্বের চুরি হলো বিদ্যালয়ের মূল্যবান সম্পদহরিপুরে বিনামূল্যে ব্র্যাকের আমন ধানের বীজ বিতরণসিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্ট

বাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্ট

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ও বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের নেওয়া কঠোর উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে। প্রশাসনের জারি করা তিন দিনের আল্টিমেটামের পর অধিকাংশ অবৈধ দখলদার স্বেচ্ছায় তাদের মালামাল ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়ায় বর্তমানে জিরো পয়েন্ট ও বাজার এলাকার ফুটপাত অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এতে স্বস্তি ফিরেছে পথচারীদের মধ্যে। তবে পৌরসভার বুলডোজার না সরানোর কারণে জায়গাটি নোংরা মনে হচ্ছে। এটার কারণে আস্তে আস্তে দখল হতে পারে আরো কিছু জায়গা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী ভবানীগঞ্জ পৌরসভা এলাকার জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধভাবে ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করে তিন দিনের মধ্যে স্বেচ্ছায় দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ও বাজার এলাকার ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হয়ে বাজার এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে এসব অবৈধ দখল উচ্ছেদ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই প্রশাসনের এ উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রশাসনের নির্দেশনার পর নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ ব্যবসায়ী স্বেচ্ছায় তাদের মালামাল ও অস্থায়ী দোকানপাট সরিয়ে নেন। ফলে বর্তমানে ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ও বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত হয়ে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। বাজার এলাকাতেও ফিরে এসেছে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন পর ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ও বাজার এলাকার ফুটপাত ফাঁকা হওয়ায় সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে বাজার এলাকায় শৃঙ্খলা বজায় থাকবে, যানজট কমবে এবং জনভোগান্তিও হ্রাস পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, জনস্বার্থে ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখার এ কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031