ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরে সিংড়ায় গবাদিপশুর লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ৬ টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ইউনুস আলী প্রমুখ।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম বলেন, গবাদিপশুর লাম্পি স্কিন ও ক্ষুরা রোগ দুটোই মারাত্মক। এ দুটো রোগের হাত থেকে বাঁচতে হলে টিকার বিকল্প নাই। গবাদিপশুর লাম্পি স্কিন ও ক্ষুরা রোগ প্রতিরোধে সিংড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নিয়মিত ইউনিয়ন পর্যায়ে ও খামারি পর্যায়ে টিকার ক্যাম্পেইন এবং টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। খামারিদের যেকোনো প্রয়োজনে আমরা সবসময় পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি।


