IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ‘এলজিইডির সড়কে বড় গর্ত’ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা

‘এলজিইডির সড়কে বড় গর্ত’ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বালুপাড়া-গোঁবরচাপা সড়কের একটি অংশ ধসে গিয়ে প্রায় এক মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন এই সড়কের চকআধাইপুর গ্রামের মন্দিরসংলগ্ন স্থানে সৃষ্টি হওয়া বড় গর্তটি এখনও সংস্কার না হওয়ায় আতঙ্কের মধ্যে চলাচল করছেন এলাকাবাসী ও যানবাহন চালকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সড়কের পাশের সোল্ডার (মাটির অংশ) ধসে পড়ে। ভাঙা স্থানের নিচ দিয়ে পানি চলাচলের একটি পাইপ থাকলেও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারনে প্রবল স্রোতে সড়কের পিচঢালা অংশের একাংশ ভেঙে গভীর গর্তের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, আধাইপুর ইউনিয়নের চকআধাইপুর গ্রামে বালুপাড়া-গোঁবরচাপা সড়কের একপাশ ধসে বড় ধরনের গর্সৃতের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় গ্রামবাসী নিজ উদ্যোগে গাছের ডালপালা, শুকনো গুঁড়ি ও বালুর বস্তা ফেলে সতর্ক সংকেতের ব্যবস্থা করেছেন। তবে ভাঙনের কারণে সড়কের প্রস্থ অনেকটাই কমে গেছে। ফলে ওই স্থানে এসে যানবাহনের গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। বিপরীত দিক থেকে আসা দুটি যানবাহনের একসঙ্গে পারাপারও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কোনোভাবে চলাচল করা গেলেও রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য অসতর্কতায় যানবাহন গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতি মধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটিছে।

সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াতকারী নেজাম উদ্দিন বলেন, এই গভীর গর্তটি এক মাসের বেশি সময় ধরে একই অবস্থায় পড়ে আছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ভ্যানচালক শিমুল হোসেন বলেন, ভাঙা অংশটির পাশেই একটি বাঁক রয়েছে। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখা যায় না। সামনে গাড়ি চলে এলে আতঙ্কে থাকতে হয়। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কের ভাঙন দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও দ্রুত সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।

ভুক্তভোগী এলাকাবাসী ও চালকেরা যেকোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে সড়কটির ধসে যাওয়া অংশ স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম বলেন, গ্রামের পানি নিষ্কাশনের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে সেখানে একটি কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে সমস্যার স্থায়ী সমাধান হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সংস্কার কাজের ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31