IMG-LOGO

বুধবার, ১৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনআর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের!‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১ আহত ৩৮সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারে যাত্রা প্রধানমন্ত্রীরমেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনাবাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিতপোরশায় জমে উঠেছে আমের বাজারহাজার কৌটি টাকার আম বানিজ্যের সম্ভাবনাসিংড়ায় ৪ শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দিলেন ছাত্রশিবিররাণীনগরে মাটি খনন ও বিক্রির দায়ে জরিমানা‘এলজিইডির সড়কে বড় গর্ত’ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরাপুশ ইনে সহযোগিতা করার অভিযোগে ৭ বাংলাদেশি আটকপারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণ
Home >> টপ নিউজ >> বিনোদন >> আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের!

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের!

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্ণাটকের আলোচিত প্রায় ২ হাজার ৪০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার তদন্তে তার নাম উঠে আসায় তাকে নোটিশ পাঠিয়েছে কর্ণাটক সিআইডি। তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই মামলায় সানি লিওন অভিযুক্ত নন। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ‘শিবম অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম তদন্ত করতে গিয়ে সানির ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি লেনদেনের তথ্য পায় সিআইডি। এরপর তার পারিশ্রমিক ও সংশ্লিষ্ট চুক্তিপত্রের নথি জমা দিতে বলা হয়।

তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটির প্রধান শিবানন্দ নীলান্নাভার উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কর্ণাটক ও মহারাষ্ট্রের হাজারো মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেছিলেন। অভিযোগ রয়েছে, বিনিয়োগকারীদের বছরে ৩৬ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল।

তদন্ত কর্মকর্তাদের দাবি, সংগ্রহ করা অর্থের একটি অংশ চলচ্চিত্র প্রযোজনার কাজেও ব্যবহার করা হয়। সেই সূত্রে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র চামপিয়নের একটি আইটেম গানে অংশ নেওয়া সানি লিওনের নাম সামনে আসে।

‘ডিংগারা বিল্লি নানু’ গানে পারফর্ম করার জন্য সানি প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন বলে তদন্তে জানা গেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ওই অর্থের উৎস বৈধ ছিল কি না এবং পুরো লেনদেন আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছিল কিনা।

সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞরা একটি ব্যাংক হিসাবের প্রায় ৩৬ হাজার ২০০ পৃষ্ঠার লেনদেন নথি পর্যালোচনা করেছেন। সেই বিশ্লেষণ থেকেই সানির অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায় বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, শুধু সানি লিওন নন, সিনেমাটির সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

বর্তমানে মামলার মূল অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার পুলিশি হেফাজতে রয়েছেন। এদিকে বহুল আলোচিত এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে সানি লিওনের নাম উঠে আসায় বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031