IMG-LOGO

বৃহস্পতিবার, ১৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগরাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনেরসাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছালবানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণআত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশমহাদেবপুরে সবজি বাজারে এসিল্যান্ডের অভিযানওজনে বেশি নেয়ায় সতর্ক করলেন ব্যবসায়ীদেরমহাদেবপুরে মিছিলের প্রস্তুতিকালেনিষিদ্ধ আ.লীগের তিন জন আটকপুঠিয়ায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এর সহযোগিতায় গাছের চারা বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনআর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের!‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১ আহত ৩৮
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাসিকের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,‘‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালক যাত্রীদের নিকট হতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি।

অতএব, সম্মানিত নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য অটোরিকশা চালকদের নির্দেশনা প্রদান করা হলো। সকলের সহযোগিতা কাম্য।’’

এদিকে ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন মোড়ে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক কোন ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে তাদের অবহিত করা হয় এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031