IMG-LOGO

শুক্রবার, ১৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিতমান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তারঅভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগরাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনেরসাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছালবানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণআত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশমহাদেবপুরে সবজি বাজারে এসিল্যান্ডের অভিযানওজনে বেশি নেয়ায় সতর্ক করলেন ব্যবসায়ীদেরমহাদেবপুরে মিছিলের প্রস্তুতিকালেনিষিদ্ধ আ.লীগের তিন জন আটকপুঠিয়ায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এর সহযোগিতায় গাছের চারা বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন বাগমারা ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিএসআইআর, ঢাকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার সানজিদা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রদর্শনীতে মোট ১২টি স্টল অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর তাদের উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর সেবাসমূহ প্রদর্শন করে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এতে প্রথম স্থান অর্জন করে ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে উপজেলা কৃষি অফিস এবং তৃতীয় স্থান অর্জন করে ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা।

অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির আরও বিস্তার ও ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031