IMG-LOGO

শুক্রবার, ১৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবকজমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলনরাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিতমান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তারঅভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগরাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনেরসাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছালবানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলন

জমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় বেদখল হয়ে যাওয়া প্রায় ২৫ বিঘা জমি উদ্ধার এবং নিজের ও ছেলে শাহজাহান কবিরাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জাহেদা বিবি নামের এক বিধবা নারী। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা জাহেদা বিবি মান্দা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।

জাহেদা বিবির অভিযোগ, তার প্রথম ছেলে সামসুদ্দীন কবিরাজ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এবং হুমকি-ধামকি দিয়ে অন্তত ২৫ বিঘা জমি জবরদখল করে রেখেছে। গত আমন মৌসুমে তারা ভাড়াটিয়া লোকজন দিয়ে প্রায় সাড়ে ৮ বিঘা জমির ধান কেটে নিয়ে যায়। এছাড়া সরিষা, আলু, ৩ শতাধিক বাঁশ এবং দুটি পুকুরের মাছও লুট করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এসব ঘটনার প্রতিবাদ করায় গত বছরের ২৫ ডিসেম্বর তিনি ও তার পরিবারের সদস্যরা হামলা ও মারধরের শিকার হন। এ বিষয়ে মান্দা থানায় অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আদালতে ১০৭ ধারাসহ নিষেধাজ্ঞার মামলা দায়ের করেও কাঙ্খিত সুফল মেলেনি বলেও জানান।

সংবাদ সম্মেলনে জাহেদা বিবি অভিযোগ করেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রতিপক্ষরা এখনো দখলকৃত জমিতে চাষাবাদ করছে। চলতি বোরো মৌসুমে ফসল রক্ষার জন্য নওগাঁ আদালতে রিসিভার নিয়োগের আবেদন করা হলে আদালত পরানপুর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা গৌতম কুমারকে দায়িত্ব প্রদান করেন। তবে তার দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিপক্ষের প্রভাবের কারণে নিরপেক্ষ ভূমিকা পালন করেননি, ফলে ন্যায়বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কিত।

নিরাপত্তা প্রসঙ্গে জাহেদা বিবি বলেন, প্রতিপক্ষের লোকজন তাকে ও তার ছেলে শাহজাহান কবিরাজকে হত্যার হুমকি দিয়ে আসছে। তারা বিভিন্ন সময় দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। এ কারণে চরম নিরাপত্তাহীনতার মধ্যে তার দিন কাটছে।

জাহেদা বিবির ছেলে শাহজাহান কবিরাজ অভিযোগ করে বলেন, পরানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান প্রতিপক্ষকে সহযোগিতা করছেন। থানায় অভিযোগ দেওয়া হলেও তদবিরের মাধ্যমে সেগুলো কার্যকর হতে দেওয়া হয়নি বলে তার দাবি। হুমকির কারণে আদালতের মামলায় হাজিরা দিতে যেতেও পারছেন না। জমি থেকে বঞ্চিত হওয়ায় তাদের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পরানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান। তিনি বলেন, ‘জমিজমা নিয়ে শাহজাহানের পরিবারের অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। থানায় কোনো পক্ষের হয়ে তদবির করার অভিযোগও সঠিক নয়।’

এ বিষয়ে পরানপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা গৌতম কুমার বলেন, ‘বিবাদীরা হুমকি দিয়ে অধিকাংশ জমির ধান কেটে নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে জাহেদা বিবি তার বেদখল সম্পত্তি উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031