IMG-LOGO

শুক্রবার, ১৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিতবাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবকজমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলনরাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিতমান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তারঅভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগরাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনেরসাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছালবানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবক

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবক

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টের পর সারারাত খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ছিল তার মরদেহ।

নিহতের নাম মামুন প্রামাণিক, (৩৫)। তিনি আড়ানী পৌর এলাকার গোচর মহল্লার বাসিন্দা মৃত ভাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, গত (বৃহস্পতিবার ১৮ জুন) দিবাগত রাতে আড়ানী পৌরসভার হামিদকুড়া মাঠে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওঠেন মামুন। প্রথমে একটি খুঁটির তার কাটার পর পাশের খুঁটিতে থাকা ট্রান্সফরমারের লাইনে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কাজের সময় গামছা দিয়ে নিজেকে খুঁটির সঙ্গে বেঁধে রাখায় মৃত্যুর পরও তিনি খুঁটিতেই ঝুলে ছিলেন।

শুক্রবার (১৯ জুন) সকালে বেগুন তুলতে মাঠে গিয়ে স্থানীয় বাসিন্দা মহসীন আলী খুঁটিতে মরদেহ ঝুলতে দেখে লোকজনকে খবর দেন। পরে বাঘা ফায়ার সার্ভিস এর দল ঘটনাস্থলে পৌঁছে -পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি বাঁশ, লোহার রড ও কাটা বিদ্যুতিক তার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তার কাটার সময়ই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি সোহরাব হোসেন বলেন, মামুন দীর্ঘদিন ধরে মাদকের নেশা ও চুরির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আমাদের পরিবারের কোনো দাবি নেই।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করেন। স্বামীর বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি ১৪ বছরের মেয়ে ও ১২ বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়ি বাঘায় থাকেন। বৃহস্পতিবার সকালে মামুন কাজের কথা বলে তার কাছ থেকে এক হাজার টাকা নেন। বিকেলে ফোনে জানান শরীর খারাপ বলে আড়ানীতে আছেন। এরপর আর যোগাযোগ হয়নি। বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএম মনিরুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরি শুধু অপরাধই না, এটা জীবন-মৃত্যুর ঝুঁকি। হাজার ভোল্টের লাইনে হাত দিলে বাঁচার সুযোগ নেই। চুরি ঠেকাতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান সহ চুরির সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031