IMG-LOGO

মঙ্গলবার, ২৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় এক যুবক আটকজামায়াতের কর্মসূচি শেষে ধানমন্ডি ৩২-এ সাংবাদিককে মারধরবিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারাগোমস্তাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটকগোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও বৃত্তি প্রদানবাঘায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’তানোরে রাস্তা সংস্কারে ধীরগতি, দুর্ভোগে জনসাধারণনন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্টনন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও পদে যোগদান করেছেন ডা. লিটননিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানপাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতপোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় এক যুবক আটক

তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় এক যুবক আটক

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ: গত ২২ শে জুন সোমবার আনুমানিক রাত ৯,৩০ মি: সময় উপজেলার ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মুজাহিদ নামে এক ছেলেকে আটক করা হয়। আটককৃত মুজাহিদ ওই এলাকার মোঃ সেকেন্দার আলী ও মোছাঃ মাহমুদা দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর কোরানিপাড়ায় অভিযান চালায়। অভিযানকালে মুজাহিদকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে আটককৃত যুবকের কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে মুজাহিদকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে সানজিদা হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news